যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও পুলিশ হামলা বন্ধের দাবি • অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেওয়ায় স্কুলছাত্রের ওপর হামলা-গুলি • নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর • মোহনপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, ১ লাখ ৪০ হাজার টাকা লুট • চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, দুজনের কারাদণ্ড • লুটের টাকা ঢেলে শেখ হাসিনা দেশে অস্থিরতা তৈরি করছে : তথ্য উপদেষ্টা • নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার • ডেঙ্গুতে মারা গেলেন জুলাই যোদ্ধা চন্দন
লিঙ্ক কপি হয়েছে!

কাজিপুরে মাদকবিরোধী অভিযানে ৩ ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা-হেরোইন

জহুরুল ইসলাম, কাজীপুর : প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৬:১৫ এএম

সিরাজগঞ্জের কাজিপুরে পুলিশের অভিযানে ৭৩ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাজিপুর থানা পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার সোনামুখী বাজার এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাজিপুর- উপজেলার বরইতলী মধ্যপাড়ার মৃত আয়নাল হকের ছেলে মো. রাশেদুল ইসলাম ওরফে রুহুল (৩), একই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে মো. রুহুল আমিন (৪০) এবং বরইতলী পশ্চিমপাড়ার মো. ইব্রাহিম হোসেনের ছেলে মো. আব্দুল মালেক (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।