ষষ্ঠীর রাতে কাজিপুরের পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

শারদীয় দুর্গাপূজার ষষ্ঠীর দিনে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টায় তিনি উপজেলার গান্ধাইল সাহাপাড়া, সিংড়াবাড়ি, চরসিংড়াবাড়ি, পৌর এলাকার সার্বজনীন পূজামণ্ডপ এবং সোনামুখীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং পূজারীদের সার্বিক খোঁজখবর নেন।
এ সময় তিনি পূজামণ্ডপের আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আয়োজক কমিটিকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে।
পরিদর্শনকালে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি পরিমল কুমার তরফদার, পূজামণ্ডপ পরিচালনা কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন
