যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও পুলিশ হামলা বন্ধের দাবি • অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেওয়ায় স্কুলছাত্রের ওপর হামলা-গুলি • নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর • মোহনপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, ১ লাখ ৪০ হাজার টাকা লুট • চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, দুজনের কারাদণ্ড • লুটের টাকা ঢেলে শেখ হাসিনা দেশে অস্থিরতা তৈরি করছে : তথ্য উপদেষ্টা • নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার • ডেঙ্গুতে মারা গেলেন জুলাই যোদ্ধা চন্দন
লিঙ্ক কপি হয়েছে!

​রাজশাহীতে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ৬ জুন ২০২৬, ১২:৫৯ পিএম

​রাজশাহী নগরীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘু পাখির বাচ্চা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১০টার দিকে স্টেডিয়ামের মেইন গেটের সামনে ফ্লাইওভারের পূর্ব পাশে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক খুঁটিতে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত সাজ্জাদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাজুর ছেলে। তারা রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার গ্রেটার রোড বন্ধ গেট মসজিদ বাকীর পেছনের একটি বাসায় ভাড়া থাকত।

​পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকালে তেরখাদিয়া স্টেডিয়ামের মেইন গেটের সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে থাকা বাসা থেকে ঘুঘু পাখির বাচ্চা নামাতে যায় সাজ্জাদ। এ সময় উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে খুঁটি সংলগ্ন একটি বাড়ির টিন ও তারের সঙ্গে সে ঝুলতে থাকে। বেলা পৌনে ১১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান।

​রামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

​রাজপাড়া থানা-পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।