যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• ‘টিম ন্যাশনালিস্ট ভয়েস’র রাজশাহী বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক হলেন বাগমারার কামরুল • বাগমারায় দুই ব্যবসায়ীকে অর্থদন্ড • বড়াইগ্রামে বিধবা নারী ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক : চাঁদা দাবির অভিযোগ; তদন্তে কৃষি কর্মকর্তার পদক্ষেপ • চৌহালীতে ‘উদ্যোগ’ কর্মসূচি বাস্তবায়নে ব্যাংকার ও তরুণদের সঙ্গে মতবিনিমিয় • সারিয়াকান্দি উপজেলা জিসাসের আহবায়ক কমিটি গঠন:আহবায়ক দিপু, সদস্য সচিব শামিম রহমান • তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ • সাভারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু : ‘মা’ ডাক শোনার আগেই নিভে গেল কাজলের জীবন প্রদীপ • নন্নী এতিমখানার বেহাল রাস্তার কাজ উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুর রশিদ
লিঙ্ক কপি হয়েছে!

বাগমারায় দুই ব্যবসায়ীকে অর্থদন্ড

বাগমারা প্রতিনিধি : প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

রাজশাহীর বাগমারায় পাটজাত পণ্যের ব্যবহার না করায় দুই জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার ১৬ নভেম্বর বেলা ১২’টায় ভবানীগঞ্জ পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

দন্ডিত ব্যক্তিরা হলেন, আরিফুল ইসলাম এবং আকরাম হোসেন। উভয়ে উপজেলার ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী। আরিফুলকে দশ হাজার, আকরামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ১৫ ও ১৪ ধারায় এ রায় প্রদান হয়। পাটজাত মোড়ক ব্যবহার না করে অন্য মোড়ক ব্যবহার করায়, পরিবেশ নষ্ট ও অস্বস্থিকর পরিবেশ তৈরি হচ্ছে।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মো. নাদিম আক্তার, সহকারী পরিচালক, পাট অধিদপ্তর, রাজশাহী এবং বাগমারা থানার পুলিশের সদস্যবৃন্দ।

এছাড়াও উক্ত বাজারে রাস্তায় মালামাল রাখা ও যানজট নিরসনে সতর্কতা জারি করা হয়। জনসার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে সূত্রে জানানো হয়েছে।