“করবো সমবায়, গড়বো দেশ; সবার জন্য বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে
উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা অডিটোরিয়াম সমবায় কর্মকর্তা ফাতেমা তুজ জহুরা এর সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর করিম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, সমবায়ী আব্দুল হান্নান, কাজলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন সমবায় সমিতির উদ্যোক্তারা।
আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও সমবায় সমিতির মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়।