জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কাটাখালি পৌর শাখার উদ্যোগে এক পথসভা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও মাননীয় সংসদ সদস্য জনাব আখতার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাটাখালি পৌরসভা এনসিপির আহ্বায়ক মাসউদুল ইসলাম এবং সঞ্চালনা করেন পৌরসভা এনসিপির সদস্য সচিব শফিকুল ইসলাম সজীব।
সমাবেশের সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা হিসেবে, প্রধান অতিথির বক্তব্যে এনসিপির সদস্য সচিব ও মাননীয় সংসদ সদস্য জনাব আখতার হোসেন রাজশাহী জেলা এনসিপির সদস্য সচিব নাহিদুল ইসলাম সাজুকে আসন্ন কাটাখালি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক এম এ সবুর, মেয়র পদপ্রার্থী ও জেলা এনসিপির সদস্য সচিব নাহিদুল ইসলাম সাজু এবং রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব আতিকুর রহমান।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক: গোলাম মোর্তুজা ও মোরশেদ আলী, রাজশাহী জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক: রেজাউল করিম, জাতীয় যুবশক্তির রাজশাহী জেলা আহ্বায়ক: খালিদ হাসান মিলু, রাজশাহী মহানগর জাতীয় যুবশক্তির সদস্য সচিব: খাইরুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির রাজশাহী জেলা আহ্বায়ক: মোতালেব হোসেন, কাটাখালি পৌরসভা এনসিপির সাংগঠনিক সম্পাদক: খায়রুল ইসলাম।
এ সময় রাজশাহী জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।