চট্টগ্রামের মিরসরায়ে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের দুই ইউনিয়নের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৭ই নভেম্বর বিকেলে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ১০নং মিঠানালা ইউনিয়ন যুবদল বনাম ৪নং ধুম ইউনিয়ন যুবদল।
উক্ত খেলায় উপজেলা ক্রীড়া কমিটির আহবায়ক তরিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাঈম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব মো. আলমগীর ও গাজী নিজাম উদ্দিন, বর্তমান সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, বর্তমান আহবায়ক মাইনুদ্দিন লিটন, সদস্য সচিব জসীম উদ্দীন কমিশনার, চট্টগ্রাম উত্তেজনা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরওয়ার উদ্দিন সেলিম, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইদুর রহমান চৌধুরী নসু, সাবেক যুগ্ন আহবায়ক গোলাম জাকারিয়া, সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুনুর রশিদ, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা জমির উদ্দিন, মিরসরাই উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জহির রিয়াজ, সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম।
এদিকে খেলার নির্দিষ্ট ৯০ মিনিট সময়ে কোন পক্ষ গোল করতে না পারায় ট্রাইব্রেকার অনুষ্ঠিত হয়। এতে ১০ নং মিঠানালা ইউনিয়ন ১ গোল করতে সক্ষম হয়। অপরদিকে ৪নং ধুম ইউনিয়ন ৪ গোল করে বিজয় অর্জন করে।