
রাজশাহীর নওহাটায় আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ডের থালতা জুনিয়র একাদশের উদ্যোগে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
থালতা জুনিয়র একাদশ আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন নওহাটা পৌরসভা বিএনপির সাবেক সদস্য, নওহাটা পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং রাজশাহী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. শরিফুর রহমান শরীফ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওহাটা পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. মোতালেব হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসিবুল রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মো. তহমান আলী, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. আওয়াল উদ্দিন, নওহাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আতাউর রহমান আতা এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. হাসান, নওহাটা পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. মুন্না, নওহাটা পৌরসভার যুবনেতা আবু সাইদ ও ছাত্রনেতা সিয়াম প্রমুখ।