
সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান ও মাদকদ্রব্য প্রবেশ রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানকৃত মালামাল জব্দ করেছে।
শনিবার (০৭ নভেম্বর) রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালকের দিকনির্দেশনায় সীমান্ত সুরক্ষায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ভোর রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ বিদিরপুর বিওপি, চারঘাট বিকল্প বিওপি এবং সোনাইকান্দি বিওপির পৃথক আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়:
জব্দকৃত এসব মালামাল ও মাদকের মোট আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬৬ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত মাদকদ্রব্য ও মালামাল সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। এই চোরাচালানের সাথে জড়িতদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।