দেশব্যাপী খেলাধুলার বিকাশ, শিশু-কিশোরদের ক্রীড়ামুখী করা এবং নতুন প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন ২’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান এ আয়োজনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে অনলাইনে যুক্ত হয় পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক, গলাচিপা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ, গলাচিপা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মহিবুল্লাহ এনিমসহ প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ ছাড়া অনুষ্ঠানে গলাচিপা উপজেলা বিএনপি ও গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, এ উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তোলার সুযোগ তৈরি হবে।