
সমকাল মাল্টিমিডার বিশেষ প্রতিনিধি রাজুর ওপর হামলা ও লাঞ্ছনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সামাজিক সংগঠন ‘ঢাকা বাঁচাও’। একই সঙ্গে অভিযুক্ত পরীমনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ‘ঢাকা বাঁচাও’-এর আহ্বায়ক মো. তানভীর আজাদ এই দাবি জানান।
বিবৃতিতে মো. তানভীর আজাদ বলেন, "পরীমনি একজন মানসিকভাবে বিকারগ্রস্ত লোক। যে গণমাধ্যম সমাজের সব শ্রেণির ভালো কাজগুলোকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়, সেই গণমাধ্যমের একজন কর্মীর ওপর এভাবে অশালীন ভাষায় গালাগালি এবং তথাকথিত নায়িকা পরীমনির বডিগার্ড দ্বারা লাঞ্ছিত করা হয়েছে, যা সমাজের জন্য অত্যন্ত নেগেটিভ বার্তা বহন করে।"
শুধু ক্ষমা চাওয়ার মধ্যে বিষয়টি সীমাবদ্ধ না রেখে পরীমনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এই নেতা।