২০শে অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমানের রাজশাহী আগমনকে কেন্দ্র করে বাগমারা উপজেলার তাহেরপুরে এক বিশাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ই অক্টোবর (রবিবার) সন্ধ্যা ৬ ঘটিকায় তাহেরপুর পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সভায় তাহেরপুর পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের সকল স্তরের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
রাজশাহী জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র
আ ন ম শামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান, বাগমারা উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক বাগমারা (রাজশাহী-৪) আসনের ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া।
সভায় বক্তারা বলেন, আগামী ২০শে অক্টোবর প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের রাজশাহী আগমনকে যেকোনো মূল্যে সাফল্যমণ্ডিত করা হবে। তাহেরপুর ও বাগমারা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ এই আগমনকে সফল করতে রাজশাহীতে সমবেত হবেন।
নেতৃবৃন্দ সকল ওয়ার্ডের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এবং সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আগামী ২০শে অক্টোবরের সমাবেশ সফল করার উদাত্ত আহ্বান জানান।
উক্ত প্রস্তুতি সভায় তাহেরপুর পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে সভার কাজকে সাফল্যমণ্ডিত করে তোলেন।