পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারিয়াকান্দি পৌর ও উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সারিয়াকান্দি উপজেলা শাখার সদস্য সচিব শামীম হক সাগর। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, কোরবানি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করুক—এটাই আমার প্রত্যাশা।”