রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়া সানজিদা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার সকাল ৮.৫০ মিনিটের দিকে সানজিদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় সংঘটিত এক অগ্নিকাণ্ডে সানজিদা গুরুতরভাবে দগ্ধ হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকার পাঁচ দিন পর আজ সকালে তিনি মারা যান।