বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আশফাকুর রহমান।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় তিনি নন্দীগ্রাম উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আশফাকুর রহমানকে নন্দীগ্রাম উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
যোগদানের পর সন্ধ্যায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি উপজেলার ভূমি ব্যবস্থাপনা, নামজারি, জমির খারিজ, ভূমি উন্নয়ন কর আদায় ও খাসজমি ব্যবস্থাপনাসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের দায়িত্ব পালন করবেন।
নতুন কর্মস্থলে সহকারী কমিশনার (ভূমি) আশফাকুর রহমানের দায়িত্ব পালনের সফলতা কামনা করেছেন স্থানীয়রা।