নওগাঁর সাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে নিহত স্বামী-স্ত্রীর পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন নওগাঁ- ১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপির পক্ষে সাপাহার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু উপজেলার গোপালপুর সোনাডাঙ্গা গ্রামে নিহতদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সান্ত্বনা দেন।
এ সময় নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে নগদ অর্থসহায়তা তুলে দেন তিনি।
নিহত দম্পতি হলেন উপজেলার গোপালপুর সোনাডাঙ্গা গ্রামের সোলায়মান আলী (৬৫) ও তাঁর স্ত্রী আফরোজা বেগম (৬২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর রাত ৯টার দিকে সোলািমান আলী মোড় থেকে বাড়িতে এসে শোয়ার রুমে প্রবেশ করে গ্যাসের গন্ধ পেলে স্ত্রীকে জিজ্ঞাসা করেন ঘরে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে তৎক্ষনাৎ স্ত্রী ঘুম থেকে ওঠে সিলিন্ডারে গ্যাস আছে কিনা পরিমাপ করতে গিয়ে গ্যাসের চুলার চালু করলে সাথে সাথেই ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে তিনি অগ্নিদগ্ধ হয়ে চিৎকার শুরু করেন এসময় স্বামী স্ত্রী দুজনের শরীরে আগুন লেগে যাওয়ায় তারা দুজনে অগ্নিদগ্ধ হন। তাদের আত্নচিৎকারে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ওই রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ নভেম্বর বিকেল ৪টার দিকে সোলায়মান আলীর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহের সঙ্গে স্ত্রী আফরোজা বেগমকেও গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। সোলায়মান আলীকে দাফন করার পর বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২২ নভেম্বর ভোর পৌঁনে ৫টার দিকে আফরোজা বেগমও মারা যান।