জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নওগাঁর পত্নীতলায় জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক (নান্নু)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান জোহা।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সহসভাপতি সাদেকুল বারি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, শাহির হোসেন শিপু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাগর হোসেনসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন নজিপুর পৌর বিএনপির ১ নম্বর সাংগঠনিক সম্পাদক, জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও নজিপুর ক্রিকেট ক্লাবের সাবেক সহ-অধিনায়ক এ.জেড. মিজান।
আয়োজকরা জানান, এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণ ও যুব সমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি মাদক থেকে দূরে রেখে যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব হবে। খেলাধুলার চর্চার মধ্য দিয়ে সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন নাজিপুর পৌর বিএনপির ১ নম্বর সাংগঠনিক সম্পাদক, জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও নাজিপুর ক্রিকেট ক্লাবের সাবেক সহ-অধিনায়ক এ.জেড. মিজান।
আয়োজকদের প্রত্যাশা এ ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে তরুণ ও যুবসমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে। মাদক ছেড়ে যুব সমাজ খেলার প্রতি আগ্রহ বাড়বে।