টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দামপাড়া দারুল কোরআন গোরস্থান মাদরাসা ও নূরানী কিন্ডারগার্টেনের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব হোসেন।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং মধুপুর পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সাগর।
এ সময় ধর্মীয় আলোচনা, কোরআন-হাদিসের আলোকে ইসলামী জীবনবোধ এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
এ ধরনের আয়োজন সমাজে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও পারস্পরিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন উপস্থিত অতিথিরা।