কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আগুন-সন্ত্রাস, নাশকতা ও জঙ্গি হামলার অপতৎপরতা প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে এসব কথা জানান উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার।
বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
জনগণের জানমাল ও সার্বিক নিরাপত্তা রক্ষায় যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে সকাল থেকে মধুপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থান নেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দার এবং উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত আলী শেখ।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলি। জনগণের পাশে থাকি, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করি বলে জানান।