আসন্ন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী'র জন্য বিএনপি'র দলীয় মনোনয়ন প্রত্যাশী দলীয় ফরম উত্তোলন করলেন চৌহালী উপজেলা যুবদলের সভাপতি মো: আরমান হোসেন হাবিব।
মঙ্গলবার (১৭নভেম্বর) বিকেলে জেলা বিএনপির পার্টি অফিসের আয়োজনে চৌহালীর সকল ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত কার্যক্রমের মধ্য দিয়ে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি'র দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে আনুষ্ঠানিকভাবে উৎসবমুখর পরিবেশে নিজের আগ্রহ প্রকাশ করেন চৌহালী উপজেলা যুবদলের সভাপতি আরমান হোসেন হাবিব।
তিনি উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দলীয় মনোনয়ন উত্তোলন করেন।
এসময় জেলা বিএনপির সহ সভাপতি মো: নাজমুল হক রানার হাত থেকে নিজের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন।
এসময় চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জাহিদ মোল্লা,সাধারন সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, বিএনপির সহ সভাপতি বাবুল আক্তার বকুল সিকদার, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন টাইগার, শিক্ষক কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: কাদের মোল্লা, সদস্য সচিব আমিরুল ইসলাম সিকদার, কৃষক দলের সভাপতি আ: কদ্দুস সিকদার, দপ্তর সম্পাদক রেজাউল করিম, ছাত্রদলের যুগ্ম আহবায়ক সেরাজুল ইসলাম, হাবিবুল্লাহ ও হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।