
১৪ নভেম্বর শনিবার সকালে মাদ্রাসা সংলগ্ন রাস্তায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করা হয়।
জানা গেছে, মাদ্রাসা ও এতিমখানার সংলগ্ন রাস্তাটি দীর্ঘদিন ধরে অত্যন্ত খারাপ অবস্থায় ছিল। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদা-পানিতে একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। ফলে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় বাসিন্দাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হতো।
রাস্তার কাজ উদ্বোধনকালে স্থানীয়রা দীর্ঘদিনের এ দুর্ভোগ নিরসনে উদ্যোগ নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নন্নী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. হামিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্টরা।
উদ্বোধন শেষে মিছবাহুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম (পরিচালক) আবু বক্কর সিদ্দিক হাজী আব্দুর রশিদ সরকার (মাস্টার)কে ধন্যবাদ জানান। দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে কষ্ট করে এমপির নিকট থেকে রাস্তাটি পাশ করিয়ে আনায় সম্মানস্বরূপ তিনি হাজী আব্দুর রশিদ সরকার (মাস্টার)কে সুন্নতি টুপি পরিয়ে দেন।
মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা আশা প্রকাশ করেন, রাস্তার কাজটি দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হলে দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ দূর হবে।