পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল,মাদক ছেড়ে মাঠে চল প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারিয়াকান্দি উপজেলা যুব বিভাগের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নারচী মাজেদা রহমান উচ্চ বিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। নারচী ইউনিয়ন ফুটবল একাদশ বনাম সারিয়াকান্দি সদর ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়। নারচী ইউনিয়ন যুব বিভাগ সভাপতি মাওঃ রহমতুল্লাহ আজাদীর সভাপতিত্বে ফুটবল ম্যাচের প্রধান অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা যুব বিভাগ ও বগুড়া জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরী আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ শাহীন মিয়া,সারিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওঃ ইকবাল হোসেন, উপজেলা যুব বিভাগ সভাপতি ও সহকারী সেক্রেটারী ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, উপজেলা যুব বিভাগ সহ-সভাপতি বেলাল হোসেন, উপজেলা এনসিপি সদস্য সচিব মোঃ শাহ আলম,নারচী ইউনিয়ন যুব বিভাগ সহ-সভাপতি হাসান বাবু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব বিভাগ প্রচার সম্পাদক এম এ কাইয়ুম। সার্বিক সহযোগিতায় ছিলেন, মেরিন ইন্জিনিয়ার জাহিদ হাসান নিলু।
বক্তারা যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের খেলার আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। যুব বিভাগের উদ্যোগে খেলাটি ড্র হওয়ায় ট্রাইবেকারে প্রীতি ফুটবল টুর্নামেন্টে সারিয়াকান্দি সদর ইউনিয়ন ফুটবল একাদশকে ৩-১ গোলে বিজয়ী হয়েছে নারচী ইউনিয়ন ফুটবল একাদশ। খেলায় ম্যান অব দ্য ম্যাচকে পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে খাসির সমতুল্য নগদ অর্থ দেওয়া হয়।