
অন্তর্দৃষ্টির ভ্রম!
রকিবুল ইসলাম
এই ধরিত্রীতে সুন্দর-অসুন্দর বলতে হয়না কিছুই,
সকলই আমাদের মনন ও অন্তর্দৃষ্টির ভ্রম!
এই ধরণীতে ভাল-মন্দ বলতেও হয়না কিছু,
সকলই আমাদের অন্তর্দৃষ্টি ও মানসিকতার ভ্রম!
এই ভূ-ত্বকে ভালবাসা বলে হয়না কিছু,
সবকিছুই মিথ্যা মরীচিকা ও আমাদের অন্তর্দৃষ্টির ভ্রম।
এই ভূ-ত্বলে সকল সৌহার্দ্য বলতে হয়না কিছু,
শুধুই ছলনা আর শুধুই অন্তর্দৃষ্টির ভ্রম।
অগ্রগামী যে জন হয়না সুজন কভু তার,
পশ্চাৎগামী যে জন।
যদিও ভাবি,
তা শুধুই অন্তর্দৃষ্টির ভ্রম।
উদার মননশীলতা খুঁজে পাবে তব
স্বার্থের আড়ালে ঢাকা,
সুহৃদ বলি যারে তাও মোদের অন্তর্দৃষ্টির ভ্রম।
অন্তরের টান বলি যারে,
হৃদয়ের টান সে তো হয়না কভু,
সে সব শুধুই অন্তর্দৃষ্টির ভ্রম আমাদের।
পরোপকার কই যারে,
সেও যে শুধুই স্বার্থের টানে,
সেটাও মোদের অন্তর্দৃষ্টির ভ্রম!