পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত গ্রামীণ পর্যটন উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় সারিয়াকান্দি কলেজ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর মহাপরিচালক ড. মাকছুদ আলম খান।
সেমিনারে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট) সাজু সরদার, সারিয়াকান্দি কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) মুনজুর মোরশেদ, সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি সাদেক মোহাম্মদ আজিজ, সহকারী অধ্যাপক আনিছুর রহমান,আ.হ.ম আব্দুর রউফ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম ফারুকী। এসময় কলেজের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
আলোচনায় সারিয়াকান্দি উপজেলায় গ্রামীণ পর্যটনের সম্ভাবনা, উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা গ্রামীণ পর্যটনকে স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান ও টেকসই গ্রামীণ উন্নয়নের সঙ্গে সমন্বিত করার ওপর গুরুত্বারোপ করেন।