জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল র্যালি বের করা হয়।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এ র্যালিতে নেতৃত্ব দেন।
র্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নন্দীগ্রাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে আসা হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালি শেষে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চু, উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কান্দার মির্জা মিঠু ও পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বুড়ইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, নন্দীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এলআর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. আল-হেলাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসেম আলী, উপজেলা মহিলাদলের সভাপতি রেশমা আরা সাথী, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা ও কোরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নুরনবীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।