পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুলতান ইবনে সাইদ এর সঙ্গে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সারিয়াকান্দি উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দুপর ২ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুলতান ইবনে সাইদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সারিয়াকান্দি উপজেলা শাখার সদস্য সচিব মো:শামীম হক (সাগর), প্রধান উপদেষ্টা মো: তুহিন মিয়া, উপদেষ্টা আব্দুল্লাহ আল নোমান, যুগ্ন-আহবায়ক নাফিরুল ইসলাম, মাজেদুর রহমান, কার্যনির্বাহী সদস্য হানিফ আলী (শিপন), মোছা: ফাহমিদা আক্তার, সাদ্দাম আল মোর্শেদ, ভেলাবাড়ি ইউনিয়ন শাখার আহবায়ক মো: রাব্বি ফারুক (সুমন), ফুলবাড়ি ইউনিয়ন শাখার আহবায়ক জাহাঙ্গীর আলম, হাটশেরপুর ইউনিয়ন শাখার আহবায়ক কাবিল ব্যাপারী, নারচি ইউনিয়ন শাখার আহবায়ক মমতাজুল ইসলাম (মুক্ত), সদস্য সচিব সাইফুল ইসলাম (তুলু), চন্দনবাইশা ইউনিয়ন শাখার যুগ্ম-সদস্য সচিব মোছা: শাপলা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নিগেল, বীর মুক্তিযোদ্ধার নাতনী জুওয়াইরিয়া রহমান, মোছা: মরিয়ম আক্তার প্রমুখ।